কনফিডেন্স সোসাইটি হোম
গঠনতন্ত্র

নীতিমালা ও নিয়মাবলী

সংস্করণ ১ কার্যকর: ২০২৫-০৭-০১

১. সদস্যপদ

১.১ সদস্য হবার যোগ্যতা

  1. ন্যূনতম বয়স ১৮ বছর
  2. নৈতিক ও আর্থিকভাবে সৎ
  3. এককালীন প্রাথমিক উত্তোলন (৳৫০০০) পরিশোধকারী
  4. প্রতি মাসে নিয়মিত মাসিক চাঁদা (৳২০০০) পরিশোধকারী
  5. লাভজনক কোন প্রজেক্ট সামনে আসলে পরামর্শক্রমে বিনিয়োগ করার মানসিকতা থাকা

১.২ সদস্য সংখ্যা

সর্বোচ্চ ১০০ জন পর্যন্ত সদস্য রাখা যাবে (পরিবর্তনযোগ্য)

১.৩ সদস্যের দায়িত্ব

  • মাসিক চাঁদা নিয়মিত প্রদান
  • সভায় বা অনলাইন মিটিং-এ উপস্থিতি
  • সমিতির সিদ্ধান্ত ও নীতিমালা মানা
  • সমিতির গোপনীয়তা রক্ষা

২. চাঁদা ও অর্থ সংগ্রহ

  • এককালীন ভর্তি ফি: ৳৫,০০০/-
  • মাসিক চাঁদা: ৳২,০০০/-
  • অতিরিক্ত প্রয়োজন হলে সকল সদস্যের সম্মতিক্রমে বিশেষ ফান্ড গঠন করা যাবে

৩. অর্থ ব্যবস্থাপনা

  • সকল অর্থ একটি যৌথ ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকবে
  • ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনায় তিনজন দায়িত্বপ্রাপ্ত থাকবে
  • যেকোন উত্তোলনে অন্তত তিনজনেরই স্বাক্ষর আবশ্যক
  • সকল আয়-ব্যয়ের হিসাব মাসিক সভায় উপস্থাপন করতে হবে

৪. ব্যবসা ও বিনিয়োগ

  • ব্যবসা নির্বাচনের পূর্বে সদস্যদের মতামত নেওয়া হবে
  • সম্ভাব্য ঝুঁকি ও মুনাফা যাচাই করে বিনিয়োগ করা হবে
  • ব্যবসার হিসাবপত্র সংরক্ষণ বাধ্যতামূলক
  • নির্দিষ্ট সময় পর লাভ বণ্টন

৫. লভ্যাংশ বণ্টন নীতিমালা

  • সমিতির উন্নয়ন কাজে ব্যয়ের পর মূলধন ও লভ্যাংশ সদস্যের মাঝে সমান হারে বন্টন করা হবে

৬. কমিটি ও দায়িত্ব

সমিতির নির্বাহী কমিটি:

  • কার্যনির্বাহী সদস্য (৫ জন)
  • অর্থসম্পাদক
  • সহকারী অর্থসম্পাদক
  • দপ্তর সম্পাদক

কমিটির কার্যকাল: ৫ বছর

৭. সভা ও সিদ্ধান্ত

  • মাসে অন্তত ১ বার সাধারণ সভা (অনলাইন বা অফলাইন)
  • ৩ মাস অন্তর আর্থিক রিপোর্ট উপস্থাপন
  • জরুরি প্রয়োজন হলে বিশেষ সভা ডাকা যেতে পারে
  • সিদ্ধান্ত গ্রহণে কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে
  • যে কোন সময় যে কোন সদস্য সমিতির মেসেঞ্জার গ্রুপে মতামত পেশ করার স্বাধীনতা থাকবে

৮. বহিষ্কার ও স্থগিতকরণ

নিম্নোক্ত কারণে কোনো সদস্যকে বহিষ্কার করা যেতে পারে:

  • নিয়মিত চাঁদা প্রদান না করা
  • আর্থিক বা নৈতিক দুর্নীতি
  • সমিতির বিরুদ্ধে ষড়যন্ত্র বা ক্ষতি সাধন
  • চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাহী কমিটির হাতে থাকবে

৯. সমিতির বিলুপ্তি (যদি প্রয়োজন হয়)

  • সদস্যদের দুই-তৃতীয়াংশের সম্মতিক্রমে
  • সকল দেনা-পাওনা পরিশোধ করে
  • অবশিষ্ট অর্থ সদস্যদের মধ্যে সমানহারে বণ্টন

১০. অতিরিক্ত বিধান

  • ভবিষ্যতে প্রয়োজন হলে নীতিমালা সংশোধন করা যাবে
  • সংশোধনের জন্য সকল সদস্যের মতামত গ্রহণ করা হবে তবে নির্বাহী কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত দিবে
  • নীতিমালার যে কোনো দিক সরকারের সমবায় নীতির পরিপন্থী হলে সংশোধনযোগ্য থাকবে

১১. সদস্য কর্তৃক সমিতি ত্যাগের নীতিমালা

১১.১ সমিতি ত্যাগের পদ্ধতি

  • সদস্যকে লিখিতভাবে নির্বাহী কমিটি বরাবর সমিতি ত্যাগের আবেদন করতে হবে
  • আবেদন যাচাই করে ১ মাসের মধ্যে তা কার্যকর করা হবে
  • ত্যাগের পর সর্বোচ্চ ১ বছরের মধ্যে সব দায় ও বকেয়া পরিষোধ করা হবে

১১.২ বিনিয়োগকৃত অর্থ ফেরত প্রদানের নিয়ম

  • এককালীন ফি (৳৫০০০): সদস্যের মূলধনের সাথে যোগ হবে। আয় ও ব্যয় হিসাব করে ফেরতযোগ্য
  • মাসিক চাঁদা: ব্যবসায় বিনিয়োগের পরিমাণ, লাভ/ক্ষতির হিসাব করে নির্ধারণ হবে
  • মোট বিনিয়োগ: নিরীক্ষিত হিসাব অনুযায়ী সদস্যের মূল বিনিয়োগ + অর্জিত লাভ (যদি থাকে) ফেরত দেওয়া হবে

১১.৩ ফেরত প্রদানের সময়সীমা

সমিতির অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সর্বোচ্চ ১ বছর সময়ের মধ্যে অর্থ ফেরত দেওয়া হবে

১১.৪ বিশেষ শর্ত

  • চলমান ব্যবসা বা প্রকল্পে বিনিয়োগ হয়ে থাকলে সেটি লভ্যাংশ বা মূলধন ফেরত পর্যন্ত অপেক্ষা করতে হবে
  • সমিতির ফান্ডে ঘাটতি থাকলে পরবর্তী লাভ থেকে ফেরত দেওয়া হবে

উদাহরণ হিসাব: ধরি, একজন সদস্য ১ বছরের জন্য সমিতিতে ছিলেন

  • এককালীন ফি = ৳৫,০০০
  • মাসিক চাঁদা = ১২ × ৳২,০০০ = ৳২৪,০০০
  • তার বিনিয়োগের উপর মোট লাভ ধরুন ৳৪,০০০
  • মোট ফেরতযোগ্য: ৳৫,০০০ + ২৪,০০০ + ৪,০০০ = ৳৩৩,০০০